মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারসহ আব্দুল পারভেজ হৃদয় (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

যাত্রাবাড়ী ট্রাফিক জোনের বরাত দিয়ে ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় অবৈধ ফলের মার্কেট উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। এ সময় স্থানীয়দের চিৎকার শুনে তারা জানতে পারেন, এক ব্যক্তি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছেন।

পরে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীকে ধাওয়া করে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেন।

আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।