ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।
কারারক্ষীরা জানিয়েছেন, গত ৩০ সেপ্টেম্বর কারাগারে কারাবন্দি শাহিন আলম অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়।
তার হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।