রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২২৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ ১২৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ১৯৪টি মোটরসাইকেলসহ ৩১৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ ৪০৩টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৫টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ ১১৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ ১৮৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ ২৪২টি মামলা করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। সেখানে ৫৬টি বাস, ১২টি ট্রাক, ৪৪টি কাভার্ড ভ্যান, ৮২টি সিএনজি ও ২২৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৬টি মামলা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে ৬৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
/আইএ/এম/