রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৬১ জন, মিরপুর বিভাগ ৮১ জন, গুলশান বিভাগ ২৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক, ৯৫৭০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।