রাজধানীর শাহবাগ থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: কাউসার হোসেন (২৭ , তানভীর হাসান (২৩), মো: সাগর (৩২), মো: শামীম (২৯), মো: ইয়াসিন আরাফাত (২৫), মো: নূর আল হোসেন (৩২), মো: দুলাল (৪৫), মো: জাহিদ হোসেন (২৯), মো: লিটন (১৮), মো: রাজিন (১৯) , ওমর ফারুক (২৯), মো: কাউসার ইসলাম (১৯) ও একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে এ বিশেষ অভিযান পরিচালিনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরবর্তীতে সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।