ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শ্যামল (৫২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অসুস্থ অবস্থায় কারারক্ষী সাইমন রহমানসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামল রাজধানীর পল্টনের শান্তিনগর এলাকার শামসুদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, শ্যামল পল্টন থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর কয়েদি-৫৯৮৩/এ।