রাজধানীর ৪ থানা এলাকায় একযোগে ব্লক রেইড অভিযান চালিয়েছে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত যৌথবাহিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৪৪১ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গতকাল রাতে মোহাম্মদপুর, আদাবর, পল্লবী এবং গেন্ডারিয়ায় ডিএমপির বিশেষ যৌথ অভিযানে ৪৪১ জন গ্রেফতার এবং ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।