কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে

কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।  

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিআইডির তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালের নিয়ে আসা হয়। 

আনিসুল হক ছাড়া অন্য তিনজন হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে ৬টার দিকে তাদের ঢামেক হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।