রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেন্সিডিল, ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইলফোন, ৪০৫টি সিমকার্ড, ১৫০৫ টাকা, ১টি অটোরিকশা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।