ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগ ঘিরে আলোচনায় আসা সেই ঘুন্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবি। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরের পর এ অভিযান শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএনসি জানায়, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শন করেন ইশরাক হোসেন। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।