সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ প্রকাশ করা হয়। আদেশ অনুযায়ী, রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
জানা গেছে, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।