বাংলা ট্রিবিউন রিপোর্ট
রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ কর্মীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বায়তুল মোকাররম এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতে পারেন—এমন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। এ তথ্যের ভিত্তিতে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে তারা মিছিলের প্রস্তুতি নিলে তাদের গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।