পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার

মিরপুরে চেকপোস্ট চলাকালীন একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও মোটরসাইকেলসহ মশিউল আজম এবং শান্ত ইসলাম নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) তাদের আটক করা হয়েছে।  

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

ডিএমপি মিডিয়া জানায়, মিরপুরে চেকপোস্ট চলাকালীন সময়ে তাদের গ্রেফতার করা হয়।  

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।