বিপুল অস্ত্র-মাদকসহ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
 
রবিবার (২৫ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। 
 
তাদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১৭৮ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। 
 
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, তিনটি চাকু, আটটি রড, এক কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
 
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।