শ্যামল-মোজাম্মেল-রুপার প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে দাখিলের আদেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিষয়ে প্রতিবেদন দিতে ৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে গত ২৪ আগস্ট এ ঘটনায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের হাজির করার আদেশ দেন। ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে। সে অনুসারে ২৪ আগস্ট তাদের হাজির করা হয়।

ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় অধস্তন আদালতের আদেশে কারাগারে ছিলেন। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল।