কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোখলেছুর রহমান (৬২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কারারক্ষী নাজমুলসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সকাল পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

এর সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, মো. মোখলেছুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি ছিলেন তিনি। তার বাড়ি ময়মনসিংহ ত্রিশাল উপজেলার দেওপাড়া গ্রামে। তার বাবার নাম আ. খালেক।