কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হাজতি, ঢা‌মে‌কে মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি মোহাম্মদ ইসমাইল (২৮) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। প‌রে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতা‌লে কারারক্ষী রফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে ইসমাইল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ইসমাইল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নং ১৫৭/২৬। তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে।

তবে কোন মামলায় তি‌নি বন্দি ছিলেন তা জানা‌তে পা‌রেননি কারারক্ষী। 

ঢা‌মেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।