যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাটর্নি জেনারেল, দায়িত্বে আরশাদুর রউফ

বিশ্বব্যাংক গ্রুপের আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬’ এ অংশ নিতে সেদেশে গেছেন অ্যাটর্নি জেনারেল  রুহুল কুদ্দুস কাজল।

রবিবার (১ নভেম্বর) সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ সময়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

এ বিষয়ে নোটিফিকেশন দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। নোটিশ অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল ১২ দিনব্যাপী এ সফরে যোগ দিতে ৩১ অক্টোবর বা তার কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন এবং আগামী ১১ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে দেশের ফিরবেন। এই সফরে যাতায়াত ও আনুষঙ্গিক যাবতীয় খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।