রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ তারেককে (৪২) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাত রাত ২টার দিকে মিরপুর লাভরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানয়েছেন মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান।