রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারের আধিপত্যের জেরে সনি আক্তার (৩০) নামের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে জানিয়েছে পুলিশ।দ
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণখান থানার ওসি মো. ফইম উদ্দিন জানান, নিহত নারীও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আট থেকে দশ জন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার দুই পায়ে ও গলায় কোপানোর চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।