আবাসিক হোটেলে সৌদি প্রবাসীর মৃত্যু

রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেলে মদ্যপানে রাজু মিয়া (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় সজিব নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ২০ মিনিটের সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।   

পল্টন থানার এসআই মো. রাকিবুল বলেন, ‘আমরা  সংবাদ পেয়ে হাসপাতালে যাই। প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি, লোকটির বাড়ি মৌলভীবাজার। তিনি সৌদি থাকেন। মাস দেড় এক আগে ছুটিতে দেশে এসেছেন। 

‘২-৩ দিন আগে পল্টন থানা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে সজিব নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

‘তার মুখে শরীরে অ্যালকোহলের গন্ধ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে, সে অ্যালকোহল পান করেছিল।

‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’ 

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। পরিবারে সংবাদ দেয়া হয়েছে। তারা আসার পর কথা বলে আরও বিস্তারিত জানাযাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।