রাজধানীর খিলক্ষেতে এশিয়া পাম্পের একটি তেলের ট্রাকের ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য জানান।
তাউসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া মোটরসাইকেলের রাইডার সেলিম জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে এশিয়া পাম্পের একটি তেলের ট্রাক ধাক্কা দিলে তাউসিফ গুরুতর আহত হন। পরে পথচারী ও সেলিম তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমান বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।