ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে।