ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ ৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের নাম- মো: ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) ও মাহি বি চৌধুরী রাতুল (২০)।
উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়াা) মো. আকতার হোসেন জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে উত্তরা পূর্ব ৬ নং সেক্টরের ১১ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।