যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে চার যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। তারা হলো, মেহেদী হাসান (২৮), আশিক (২৬), আব্দুল্লাহ রাহুল (১৯) ও বেলায়েত হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. আকতার হোসেন বলেন, এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।