সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

রাজধানীর সবুজবাগে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাককে (৩৮) গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. আকতার হোসেন বলেন, বুধবার (১১ নভেম্বর) সবুজবাগের বাইগদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন। বাকি চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। মামলাগুলো আদালতে বিচারাধীন।

এছাড়া তিনি বাড্ডা থানায় দায়ের করা একটি মামলায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।