উত্তরা পশ্চিম থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উত্তরখান থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দি‌কে উত্তরা ৩ নং সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চা‌লি‌য়ে সঞ্জয়কে গ্রেফতার ক‌রা হয়।

উত্তরা পশ্চিম থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আখতার হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার সঞ্জয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের রাজনীতির কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।