কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে ডিএমপি ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার খুকি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহ-মিলনায়তন সম্পাদিকা ও ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।