নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নোয়াখালী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দিয়াবাড়ী বৌ বাজার এলাকা থে‌কে মাসুদুর রহমান শিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম  ও ডেমরা থানায় বিভিন্ন অপরাধের মোট তিনটি মামলার বিবরণ পাওয়া যায়। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জায়েছে পুলিশের এই কর্মকর্তা।