রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। তারা হলো মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)।

তুরাগ থানা পুু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন জানান, শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে দুপুর পৌ‌নে দুআটার দ‌কে তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সদস্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। 

প‌রে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইয়াসিন ও মো. রিফাতকে আটক করে। গ্রেফতারের সময় মো. ইয়াসিনের হেফাজত থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটি মুখোশ এবং মো. রিফাতের হেফাজত থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।