কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো.বাবুল আক্তারকে গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের(এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টায় যাত্রাবাড়ী থানারগোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাবুল আক্তার চলমান জ্বালাপোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে দাবি পুলিশের।