রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে রামপুরা থানা-পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহমেদ (৬০), ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮), রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪) ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সোমবার আনুমানিক রাত ১১টা ৪৫ মিনিটে রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।