রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

রাজধানীর রামপুরা পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। আমরা সড়কে নিরাপত্তা জোরদার করেছি।