রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার কর্তব্যরত অফিসার হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। আমাদের স্যারেরা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে পল্লবী ও মহাখালীতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।