কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রিতিস বিশ্বাস (৫১) নামের এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সি,আর মামলা নং ১৫৫৮/২০২২, ধারা ৪২০ দণ্ডবিধির মামলায় বন্দি ছিলেন তিনি। 

মৃত গোপালগঞ্জ সদর উপজেলার বড়সাতপার গ্রামের শ্রীপতি বিশ্বাসের ছেলে।