রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক, ২ কেজিরও বেশি গান পাউডার উদ্ধার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে ওই গান পাউডার ‘মেহেরপুর ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে’ থেকে সংগ্রহ করে ঢাকায় আনা হয়েছিল। পরে মিরপুর এলাকার একটি বাড়িতে অল্পকিছু গান পাউডার জ্বালিয়ে সেটার কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরে খবর পেয়ে ওই বাড়ি থেকে গান পাউডারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেন গোয়েন্দারা।