সহিংসতার চেষ্টা করলে রুখে দিতে বদ্ধপরিকর: এসআরবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করলে আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কাওরান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ এবং তার আশপাশের এলাকায় নিয়োজিত আছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে।

এসআরবির দুটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে এসআরবির ৬, এবং আরেকটা এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে। তারা দিনরাত সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবির এই কর্মকর্তা বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জ না, সারাদেশেই। যত ধরনের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে আমরা চেষ্টা করবো।