রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৬৬ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, এসআরইউ ৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।