গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনভর বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া আর বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা। প্রকৃতির বৈরী আচরণ কিংবা রাতের গভীরতা, কোনো কিছুই সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে তাদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে আনসার সদস‌্যদের।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ সুরক্ষা, মানুষের জানমালের নিরাপত্তা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বৃষ্টিভেজা পরিবেশেও দায়িত্বে অবিচল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা। 

জননিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সাত জেলায় ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রা‌তে দিবাগত রা‌তে আনসা‌রের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন ও শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। 

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা, দ্রুত সাড়া প্রদান ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।