ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। 

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগের ১৬৭ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হননি। 

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। এদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭০ জন চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে মারা গিয়েছে ৫১৮ জন।