স্কুল-কলেজের গভর্নিংবডির নির্বাচন স্থগিত রাখা কেন অবৈধ নয়, জানতে চান হাইকোর্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি’ নির্বাচন স্থগিত করে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ঘরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

পরে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।