সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনার তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে গুমের ওপরে একটা আইন পাস হয়েছে, তার মধ্যে যেটা ওয়াইডস্প্রেড এবং সিস্টেমেটিক যে গুমের অপরাধগুলো আসবে, সেগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্যান্য গুমের মামলাগুলোর  ইনভেস্টিগেশন চলমান আছে।

বিশেষ করে ২৮০ জনের মতো যারা গুমের শিকার, যাদের সন্ধান আমরা এখনো পাইনি, তারা বেঁচে আছেন কিনা—সেগুলোর কম্বাইনড ইনভেস্টিগেশন আমরা করছি। একটা ব্যাপক ইনভেস্টিগেশন,  শত শত ভিকটিমের পরিবারের সাথে কথা বলা, তাদের সাক্ষ্যগ্রহণ, প্রয়োজনীয় আলামত সংগ্রহগুলোর কার্যক্রম চলছে।

চিফ প্রসিকিউটর বলেন, আমরা আশা করছি, খুব শিগগিরই এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল  এবং সবগুলোর বিচারের ব্যবস্থা হবে।