ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চা‌লি‌য়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে এসব মামলা করে।।

বুধবার ডিএমপির পক্ষ থে‌কে জানা‌নো হয়,  ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, ৯টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ডভ্যান, ১১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৮২টি মামলা হয়েছে। 

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, তিনটি ট্রাক ১৩টি ক্যাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি ক্যাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি ক্যাভার্ডভ্যান, ১৫৬টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৯০টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ডিএম‌পি।