ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চা‌লি‌য়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএম‌পি জা‌নি‌য়ে‌ছে, ২৫ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে এসব মামলা করা হয়।

ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা দেওয়া হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। 

এছাড়াও, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, তিনটি ট্রাক, ২৬‍টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৪০টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০২টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২১টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১২৪টি সিএনজি ও ৫০৮টি মোটরসাইকেলসহ মোট ৮৬৭টি মামলা করা হয়। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়। 

এছাড়াও অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চল‌বে জা‌নি‌য়ে‌ছে ডিএম‌পি।