ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারের (এসি) রদবদল করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদরদফতর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) হিসেবে বদলি করা হয়। আর সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।