চকবাজারে বহুতল ভবনে আগুন

পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৫টা ২৮ মিনিটে ছোট কাটরা এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানকার একটি ৬তলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। তবে ধোয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

জানা গেছে, আগুন লাগা ভবনটির চতুর্থ তলায় পাস্টিকের গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।