গুলশানে হঠাৎ ব্যবসায়ীর ওপর ৭-৮ জনের হামলা, ছিনিয়ে নিলো স্বর্ণের চেইন 

রাজধানীর গুলশান থানা এলাকায় ছিনতাইকারীদের মারধর ও ছুরিকাঘাতে মো. সুমন (৪০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুমনের বাবা শাহাদাত এবং তার বাড়ি গুলশান থানার নর্দার জিপিক ৫ নম্বর এলাকায়।

​আহতের বড় ভাই শাহিন জানান, বৃহস্প‌তিবার সন্ধ্যার দি‌কে গুলশানের কালাচাঁদপুর মাদ্রাসা রোড এলাকায় মিন্টু, তালহাত, ইয়াসিন ও তাফসিরসহ ৭ থেক ৮ জন মিলে সুমনকে ওজন মাপার বাটখারা দি‌য়ে এলোপাতা‌ড়ি আঘাত ক‌রে। এছাড়া গা‌লে ছুরিকাঘাত করে। এতে সুমন গুরুতর আহত হন। খবর পে‌য়ে তাকে উদ্ধার ক‌রে ঢা‌মেক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। 

শা‌হিন জানান, ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা এবং গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নি‌য়ে‌ছে। পাশাপাশি তার ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছে।

তি‌নি আরও জানান, ​ঘটনার পর সুমনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন, সুম‌নের অবস্থা গুরুতর। 

ঢা‌মে‌কে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক হা‌বিবুর রহমান ব‌লেন, বিষয়‌টি সং‌শ্লিষ্ট থানা‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। 

গুলশান থানা পু‌লিশ জানিয়ে‌ছে, তারা এ বিষ‌য়ে কো‌নও অ‌ভি‌যোগ পান‌নি। পে‌লে বিস্তারিত খোঁজ নেবেন।