রাজধানীর মিরপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন মিরপুর মডেল থানার বরাত দিয়ে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬০ জনকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে ৫ জন নেতা রয়েছেন। তারা হলেন শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য ও শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) ও ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. অপু (২৮)।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।