গাজীপুরে কারারক্ষী রুস্তম আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ড প্রসঙ্গে সোমবার বেলা ৩টায় সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে তিনি পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রী বলেন, ‘দুইটাই নৃশংস হত্যাকাণ্ড। এর পেছনে কারা জড়িত পুলিশ ও গোয়েন্দারা তা খুঁজে বের করার চেষ্টা করছে। এরইমধ্যে অধ্যাপক হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। কারারক্ষীর খুনিদেরও ধরা সম্ভব হবে। কারণ আমাদের পুলিশ ও গোয়েন্দারা অনেক দক্ষ।’
আগের হত্যাকাণ্ডগুলো সম্পর্কে তিনি বলেন, ‘এর আগে ব্লগার, লেখক, প্রকাশকসহ সব হত্যাকাণ্ডেরই ক্লু উদঘাটন করা হয়েছে। এগুলো সব পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিদেরকেও চিহ্নিত করা হয়েছে।’
হত্যাকাণ্ডে আইএস জড়িত আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সব হত্যাকাণ্ডের পেছনেই আইএস-এর নাম জড়ানো হয়। এটা ঠিক নয়। এসব হত্যাকাণ্ডের পেছনে দেশীয় সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রশিবির, জেএমবি, আনসারউল্লাহসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠী জড়িত। এটা নতুন এক ষড়যন্ত্র।’
ঠিক কী কারণে কারারক্ষীকে হত্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
অব্যাহত হত্যাকাণ্ডের এসব ঘটনা আইনশৃঙ্খলার অবনতির জন্য হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকই আছে।’
এছাড়া বিচারহীনতার কারণে হত্যাকাণ্ড ঘটছে কিনা-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচারহীনতার জন্য নয়। তবে এটা ঠিক যে, বিচার বিলম্বিত হচ্ছে। এটা বিচার বিভাগের বিষয়। এ নিয়ে আমার কোনও মন্তব্য নেই।’
/জেইউ/এসটি/এএইচ/
আরও খবর পড়ুন-