ডন

পাকিস্তানের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় তালেবান

পাকিস্তানী কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি বলে দাবি করেছে আফগান তালেবান। বুধবার আনুষ্ঠানিকভাবে এই দাবি জানায় সংগঠনটি। বৃহস্পতিবার ডন নিউজের প্রিন্ট ভার্সনে খবরটি যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।

কাতার ভিত্তিক তালেবানের একজন মুখপাত্র মোহাম্মদ নাইম জানান, তাদের নেতা মোল্লা আখতার মনসুরের নির্দেশনা অনুযায়ী পাকিস্তান সফর করে তালিবানদের একটি দল। এই সফরে অভিবাসন সংকটসহ নানা বিস্তারিত আলোচনা হয়। তবে, এতে শান্তি আলোচনা প্রাধান্য পায়নি। তিনি আরও বলেন, ‘যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে তা ইতোমধ্যেই উত্থাপিত হয়ে গেছে। এ ছাড়া কোন নির্দিষ্ট এজেন্ডা ছিল না এই আলোচনায়।’

ডনের প্রথম পাতা

তালেবানের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন সাহাবুদ্দিন দিলওয়ার, জান মুহাম্মদ ও মোল্লা আব্বাস। ঘটনাচক্রে সে সময়ই পাকিস্তান সফর করেন আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ উপ-প্রতিনিধি জোনাথন কার্পেন্টার। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেন, এই সফর সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না তিনি। তবে তিনি জানান, আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীনের অংশগ্রহণে যে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তা আর সম্প্রসারিত হওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, তালিবানদের সঙ্গে এই চার রাষ্ট্রের অংশগ্রহণে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে অনেকদিন ধরেই।

/ইউআর/বিএ/